০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কে সাংবাদিক, তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ প্রয়োজন: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সভায় সাংবাদিকদের স্বীকৃতি ও সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

কে সাংবাদিক, তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ প্রয়োজন: তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নন—তা নির্ধারণের জন্য একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির ৩৪তম সভা এবং নবগঠিত কমিটির প্রথম সভায় দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির প্রতিটি সিদ্ধান্তে দেশের সংবিধান, প্রচলিত আইন এবং বিদ্যমান বিধি-বিধানের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা, প্রজ্ঞা এবং সর্বোচ্চ সংখ্যক মানুষকে ধারণ করার মানসিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো যেন সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য হয়, সে বিষয়টিও কমিটির সদস্যদের বিবেচনায় রাখতে হবে।

‘সব নাগরিকের প্রতি সমান দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে’

জহির উদ্দিন স্বপন বলেন, রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে নয়, বরং জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে সব নাগরিকের প্রতি সমান দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে।

গণমাধ্যমকে একটি বহুমাত্রিক ও বহুপাক্ষিক ক্ষেত্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এখানে বিভিন্ন মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার মানুষের সহাবস্থানের বিকল্প নেই। তাই সংকীর্ণ বা পক্ষপাতমূলক সিদ্ধান্ত নয়, বরং অন্তর্ভুক্তিমূলক নীতি অনুসরণ করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

‘সামান্য ভুল সিদ্ধান্তও বড় প্রভাব ফেলতে পারে’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে রাষ্ট্রের অন্যতম কৌশলগত ও রাজনৈতিকভাবে সংবেদনশীল মন্ত্রণালয় হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এখানে সামান্য ভুল সিদ্ধান্তও ভবিষ্যতে বড় রাজনৈতিক ও সামাজিক প্রভাব ফেলতে পারে।

তিনি বলেন, তাৎক্ষণিক চিন্তার বাইরে গিয়ে দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতে হবে। কমিটির সদস্যদের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দূরদর্শিতার ওপরই সিদ্ধান্তের সামগ্রিক গ্রহণযোগ্যতা নির্ভর করবে।

সভায় যারা উপস্থিত ছিলেন

প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ আলম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির নবগঠিত সদস্যরা উপস্থিত ছিলেন।

সময় : ০৫:২৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬