০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা সনদের ভিত্তিতে এনআইডির জন্মতারিখ সংশোধনে নতুন নিয়ম

নিউজ ডেস্ক

শিক্ষা সনদের ভিত্তিতে এনআইডির জন্মতারিখ সংশোধনের আবেদন মাঠপর্যায়ে নিষ্পত্তির সুযোগ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্মতারিখ সংশোধনের আবেদন এখন থেকে মাঠপর্যায়েই নিষ্পত্তি করা যাবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্র অনুযায়ী, উপজেলা বা থানা নির্বাচন অফিসার, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসার এবং এনআইডি উইংয়ের সহকারী পরিচালক, উপপরিচালক ও পরিচালকরা ‘ক’ ক্যাটাগরিভুক্ত এসব আবেদন নিষ্পত্তি করতে পারবেন। শিক্ষা সনদের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য তথ্য ও দলিল গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করতে হবে।

এনআইডির আবেদন ইলেকট্রনিক পদ্ধতিতে অনুমোদন বা বাতিলের সময় সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেমে (সিএমএস) অবশ্যই কারণ বা নোট উল্লেখ করতে হবে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রমও নিয়মিত তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, আঞ্চলিক ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাদের অধীন কর্মকর্তাদের কাজ পর্যবেক্ষণ করবেন। দৈবচয়নের ভিত্তিতে প্রতি মাসে প্রত্যেক নিষ্পত্তিকারী কর্মকর্তার অন্তত তিনটি আবেদন পরীক্ষা করে সঠিকভাবে নিষ্পত্তি হয়েছে কি না তা যাচাই করতে হবে।

তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন এবং জন্মতারিখের সঙ্গে নিজের নাম ও বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের আবেদন কেবল মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তি করা হবে।

এ ছাড়া জন্মতারিখ, নিজের নাম ও বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে একই ফিল্ডে দ্বিতীয়বার সংশোধনের সুযোগ থাকবে না বলে পরিপত্রে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

শিক্ষা সনদের ভিত্তিতে এনআইডির জন্মতারিখ সংশোধনে নতুন নিয়ম

সময় : ০১:১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬