০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৮ মাস ১০ দিনে কোরআনের ৩০ পারা হিফজ করল হাতিয়ার শিশু

নিউজ ডেস্ক

নোয়াখালীর হাতিয়ার শিশু আব্দুল আহাদ মাত্র ৮ মাস ১০ দিনে পবিত্র কোরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করেছে।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার শিশু আব্দুল আহাদ মাত্র ৮ মাস ১০ দিনে পবিত্র কোরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করে অনন্য কৃতিত্ব অর্জন করেছে। তার এই সাফল্যে হাতিয়াবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

চট্টগ্রামের হালিশহরে অবস্থিত মাদ্রাসা ওমর বিন খাত্তাব (রা.) থেকে আব্দুল আহাদ এ কৃতিত্ব অর্জন করে। অল্প সময়ে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে সে মেধা, একাগ্রতা ও অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

হাফেজ আব্দুল আহাদের স্থায়ী ঠিকানা নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী রেহানিয়া গ্রামে। তার বাবা আনোয়ার হোসেন। নদী ও প্রকৃতির সঙ্গে লড়াই করে বেড়ে ওঠা দ্বীপাঞ্চলের এই শিশু অল্প বয়সেই কোরআনের ৩০ পারা মুখস্থ করে পরিবারের পাশাপাশি নিজ এলাকার জন্যও গৌরব বয়ে এনেছে।

হালিশহর নয়াবাজার বিশ্বরোডের মসজিদ গলিসংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বিশেষ মাহফিলে আলেম-উলামা ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আব্দুল আহাদ হিফজের আনুষ্ঠানিক শেষ সবক তিলাওয়াত করে শোনায়। এ সময় তার বিশুদ্ধ উচ্চারণ ও সুরেলা কণ্ঠ উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

মাদ্রাসার প্রধান পরিচালক হাফেজ মাওলানা রাসেল আহমদ বলেন, আব্দুল আহাদের একাগ্রতা, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং মহান আল্লাহর রহমতেই এত অল্প সময়ে হিফজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, হাতিয়ার এই প্রতিভাবান সন্তান মাদ্রাসার জন্য গর্বের এবং অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

আব্দুল আহাদের এই সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। দ্বীপ উপজেলা হাতিয়ার এই শিশু হাফেজের কোরআন হিফজ সম্পন্নের খবর স্থানীয়দের কাছেও বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

৮ মাস ১০ দিনে কোরআনের ৩০ পারা হিফজ করল হাতিয়ার শিশু

সময় : ০৪:২৭:০২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬