০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দোহারে এতিম পাঁচ কন্যার পরিবারের পাশে ‘বিএনপি ’

নিউজ ডেস্ক

দোহার উপজেলার রাধানগর গ্রামের এতিম পাঁচ কন্যার পরিবারের হাতে সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়েছে।

ঢাকার দোহার উপজেলার রাধানগর গ্রামের এতিম পাঁচ কন্যার পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। এক মাসের ব্যবধানে মা-বাবাকে হারানো পরিবারটির দুর্দশা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের দৃষ্টিগোচর হয় বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিবেদনটি দেখে তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে ওই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য একটি প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

শুক্রবার (২ অক্টোবর) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামের প্রয়াত কৃষক দম্পতি আবুল কালাম আজাদ ও ফরিদা বেগমের বাড়িতে যান।

প্রতিনিধি দলের সদস্যরা পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এতিম পাঁচ কন্যার খোঁজখবর নেন। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের জন্য আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি গঠন করা হয়েছে। সংবাদমাধ্যমে এই পরিবারের দুর্দশার খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি তারেক রহমানের নজরে আসে এবং তিনি পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

তিনি বলেন, তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতা ও সহযোগিতার বার্তা নিয়ে তারা ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

মোকছেদুল মোমিন মিথুন আরও বলেন, এমন অসহায় ও বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বুয়েটে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘদিনের অভাব-অনটন ও ঋণের চাপে ৩১ দিনের ব্যবধানে মারা যান কৃষক আবুল কালাম আজাদ ও তার স্ত্রী ফরিদা বেগম।

প্রথমে ফরিদা বেগমের মৃত্যু হয়। এরপর এক মাসের ব্যবধানে নিজ বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার স্বামী আবুল কালাম আজাদের মরদেহ উদ্ধার করা হয়।

মা-বাবাকে হারিয়ে পাঁচ কন্যার পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে। গণমাধ্যমে তাদের অসহায়ত্বের খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি ‘আমরা বিএনপি পরিবার’-এর নজরে আসে এবং তাদের পক্ষ থেকে পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

দোহারে এতিম পাঁচ কন্যার পরিবারের পাশে ‘বিএনপি ’

সময় : ০৩:০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬