০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার করে দিল বাংলাদেশ পুলিশ

নিউজ ডেস্ক

পুলিশ হেডকোয়ার্টার্সে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের হাতে উদ্ধার হওয়া ল্যাপটপ তুলে দেন আইজিপি মো. আলী হোসেন ফকির।

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করে তার কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে তার হাতে ল্যাপটপটি তুলে দেন আইজিপি মো. আলী হোসেন ফকির। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাটোরে অভিযান চালিয়ে ল্যাপটপ উদ্ধার

পুলিশ জানায়, গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনে হারিয়ে যাওয়া ল্যাপটপটি উদ্ধারে নাটোর সদর থানা, নাটোর জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের একাধিক দল যৌথভাবে অভিযান চালায়।

অভিযানের ধারাবাহিকতায় গত ১১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

যেভাবে হারিয়ে যায় জার্মান পর্যটকের ল্যাপটপ

জানা গেছে, বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্দেশ্যে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবার।

গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য তিনি স্টেশনের অপেক্ষাকক্ষে অবস্থান করছিলেন। এ সময় ল্যাপটপ ও ক্যামেরা সেখানে রেখে পাশের একটি এটিএম বুথ থেকে টাকা তুলতে যান তিনি।

ফিরে এসে ল্যাপটপ ও ক্যামেরা খুঁজে না পেয়ে নাটোর থানায় গিয়ে পুলিশের সহায়তা চান।

ল্যাপটপে ছিল ছয় মাসের গুরুত্বপূর্ণ তথ্য

পুলিশের তথ্য অনুযায়ী, হারিয়ে যাওয়া ল্যাপটপে ক্রিলের গত ছয় মাসের কার্যক্রমের তথ্যসহ গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল। এ কারণে ল্যাপটপটি ফিরে পাওয়া তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

তার লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট পুলিশ ইউনিটগুলো সমন্বিতভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে ল্যাপটপটি উদ্ধার করে আনুষ্ঠানিকভাবে তার কাছে হস্তান্তর করা হয়।

ল্যাপটপ ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রিল। একই সঙ্গে বাংলাদেশ ভ্রমণকালে তার ইতিবাচক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

দুই পুলিশ কর্মকর্তাকে আর্থিক পুরস্কার

বিদেশি পর্যটকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, হারানো ল্যাপটপ উদ্ধার এবং বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ নাটোর সদর থানার ওসি মো. মনসুর রহমান ও এসআই মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দেন আইজিপি।

এ সময় আইজিপি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও দলগত প্রচেষ্টার প্রশংসা করেন।

পর্যটকবান্ধব পুলিশিংয়ের নির্দেশনা

আইজিপি পুলিশের সব ইউনিটকে দ্রুত ও পেশাদার সেবা প্রদান, দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের আস্থা অর্জনের নির্দেশনা দেন।

পাশাপাশি পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং জনমুখী পুলিশিংয়ের ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধারের এ ঘটনা বিদেশি পর্যটকদের অভিযোগ নিষ্পত্তি এবং পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ ইউনিটগুলোর সমন্বিত কার্যক্রমের একটি উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে।

জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার করে দিল বাংলাদেশ পুলিশ

সময় : ০৪:২৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬