০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা সীমান্ত থেকে ২ পুলিশ সদস্যকে নিয়ে গেছে বিএসএফ, ফেরাতে যোগাযোগ

নিউজ ডেস্ক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে নিয়ে যাওয়ার ঘটনায় বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করেছে বিজিবি।

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত থেকে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্য হলেন এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত। তাদের দ্রুত ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।

তিনি বলেন, ইতোমধ্যে বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে। খুব শিগগিরই দুই পুলিশ সদস্যকে ফেরত পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে। তারা অক্ষত আছেন এবং তাদের কোনো ধরনের সমস্যা হয়নি।

বিজিবির এই কর্মকর্তা বলেন, দায়িত্ব পালন করতে গেলে এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও অস্বাভাবিক নয়।

ঘটনাস্থলের ভৌগোলিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ওই এলাকায় পাহাড় ও জঙ্গলের সমাহার রয়েছে। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার আওতাধীন শশীদল সীমান্তে এ ঘটনা ঘটেছে।

দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, তারা আশাবাদী, খুব শিগগিরই দুই দেশের মধ্যে বিনিময় প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।

কুমিল্লা সীমান্ত থেকে ২ পুলিশ সদস্যকে নিয়ে গেছে বিএসএফ, ফেরাতে যোগাযোগ

সময় : ০২:১৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬