০২:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশ্নফাঁসের মামলায় বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার

নিউজ ডেস্ক

মাদারীপুরের রাজৈর থেকে বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে সিআইডি।

প্রশ্নফাঁসের মামলায় বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার

প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলায় সম্পৃক্ততার তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে মাদারীপুরের রাজৈর থানার বদরপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস) মো. জাহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলায় সোহাগ ফকিরের সম্পৃক্ততা পাওয়ার তথ্যের ভিত্তিতে মাদারীপুরের রাজৈর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সিআইডি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের সময় সোহাগ ফকিরের কাছ থেকে দুটি স্মার্টফোনসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।

সময় : ১২:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬