০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘স্ট্র্যাটেজিক নেইবারহুড স্টাডি ট্যুরে’ বাংলাদেশে ভারতের ১৫ সদস্যের প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক

‘স্ট্র্যাটেজিক নেইবারহুড স্টাডি ট্যুর’-এর অংশ হিসেবে বাংলাদেশে এসেছে ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের ১৫ সদস্যের প্রতিনিধিদল।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজ, নয়াদিল্লির ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল ‘স্ট্র্যাটেজিক নেইবারহুড স্টাডি ট্যুর’-এর অংশ হিসেবে বাংলাদেশে পৌঁছেছে।

রোববার (৩০ আগস্ট) প্রতিনিধিদলটি বাংলাদেশে এসে পৌঁছায়। এতে ভারতীয় সশস্ত্র বাহিনী, বেসামরিক খাত এবং বন্ধুত্বপূর্ণ বিদেশি রাষ্ট্রগুলোর সশস্ত্র বাহিনীর ১৫ জন কর্মকর্তা ও সদস্য রয়েছেন।

বাংলাদেশে পৌঁছানোর পর প্রতিনিধিদলটি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদীর সঙ্গে মতবিনিময় করে।

সফরকালে প্রতিনিধিদলটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আতিথেয়তা গ্রহণ করবে। এ সময় তারা বাংলাদেশের ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, সফরের মাধ্যমে কৌশলগত ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে পারস্পরিক মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হতে পারে।

এই সফরে আঞ্চলিক নিরাপত্তা, কৌশলগত সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

‘স্ট্র্যাটেজিক নেইবারহুড স্টাডি ট্যুরে’ বাংলাদেশে ভারতের ১৫ সদস্যের প্রতিনিধিদল

সময় : ১২:৩৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬