০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে ৬ তলা ভবন ধসে নিহত ৬, নিখোঁজ অন্তত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের করাচিতে নির্মাণাধীন ছয়তলা ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান।

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিন্ধুর রাজধানী করাচিতে নির্মাণাধীন ছয়তলা একটি ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১৩ জন। এ ছাড়া আহত অবস্থায় ১৪ জনকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) করাচির বালোচ কলোনির অ্যাডমিন সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে। ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে বৃহস্পতিবার থেকেই অভিযান শুরু হয়েছে। তবে ভারী যন্ত্রপাতি ব্যবহার করলে আটকে পড়া ব্যক্তিদের ক্ষতি হতে পারে এবং ভবনের অবশিষ্ট কাঠামো আরও অস্থিতিশীল হয়ে পড়তে পারে—এমন আশঙ্কায় উদ্ধারকারীরা হাতে তল্লাশি চালানোর ওপর জোর দিচ্ছেন।

ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল রেসকিউ ১১২২ জানিয়েছে, উদ্ধারকর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছেন। ধ্বংসস্তূপের ভেতরে ছোট ছোট ফাঁক তৈরি করে আটকে পড়া ব্যক্তিদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে।

কর্মকর্তারা জানান, ভারী যন্ত্রপাতি ব্যবহার করলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের ক্ষতি হওয়ার পাশাপাশি ভবনের অবশিষ্ট কাঠামোও ধসে পড়ার ঝুঁকি রয়েছে। এ কারণে আপাতত হাতে তল্লাশি চালানোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

উদ্ধারকারী দলের মুখপাত্রের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ১৩ জনকে চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভবন ধসের ঘটনায় ইতোমধ্যে মামলা করেছে পুলিশ। মামলায় হত্যা, অবহেলা ও অসাবধানতাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। এতে ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে চারজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে বুধবার প্রাদেশিক জরুরি সেবা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছিল, ধ্বংসস্তূপ থেকে তিনটি মরদেহ উদ্ধার এবং ১৪ জন আহত ব্যক্তিকে বের করে আনা হয়েছে।

করাচির বালোচ কলোনি এলাকায় ধসে পড়া ভবনটির স্থানে এএফপির সাংবাদিকরা ধ্বংসাবশেষের বিশাল স্তূপ ও দুমড়ে-মুচড়ে যাওয়া ধাতব কাঠামো দেখতে পান। পূর্ব করাচির ঘনবসতিপূর্ণ এ এলাকায় ভবনের ধ্বংসস্তূপ কয়েক তলা সমান উঁচু হয়ে রয়েছে।

ঘটনাস্থলে প্রচুর মানুষ ভিড় করেছেন। উদ্ধারকর্মীরা ইট ও অন্যান্য ধ্বংসাবশেষ সরিয়ে কংক্রিটের স্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

কাছাকাছি স্থাপন করা একটি তথ্যকেন্দ্রে অনেক মানুষ নিজেদের ফোনে নিখোঁজ স্বজনদের ছবি কর্মকর্তাদের দেখাচ্ছেন। স্বজনদের খোঁজে সেখানে অপেক্ষা করছেন অনেকেই।

২৪ কোটিরও বেশি জনসংখ্যার দেশ পাকিস্তানে ভবন ধসের ঘটনা নতুন নয়। বিশেষজ্ঞদের মতে, অপর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা এবং নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে দেশটিতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত করাচিতে দুই কোটিরও বেশি মানুষের বসবাস। অন্যান্য শহরের মতো এ মহানগরীতেও নিম্নমানের নির্মাণকাজ, অননুমোদিতভাবে ভবনের সম্প্রসারণ, জরাজীর্ণ অবকাঠামো, অতিরিক্ত জনঘনত্ব এবং নির্মাণবিধি যথাযথভাবে কার্যকর না করার মতো সমস্যা রয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে করাচিতে গ্যাস বিস্ফোরণে একটি ভবন ধসে ১৬ জনের মৃত্যু হয়। এ ছাড়া গত বছরের জুলাইয়ে শহরটির দরিদ্র এলাকা লিয়ারিতে পাঁচতলা একটি ভবন ধসে ২৭ জন প্রাণ হারান।

সূত্র: জিও নিউজ

পাকিস্তানে ৬ তলা ভবন ধসে নিহত ৬, নিখোঁজ অন্তত ১৩

সময় : ০১:৫৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬