১০:০৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে তিন আন্দোলনকারীর মৃত্যুদণ্ড কার্যকর, অভিযোগ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হয়ে কাজ করে তারা

নিউজ ডেস্ক

সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

আন্তর্জাতিক ডেস্ক: গত জানুয়ারির সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া এবং সরকারি সম্পদের ক্ষতিসাধন ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে ইরানে তিন আন্দোলনকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

আজ রোববার (৮ নভেম্বর) ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন হাসান দিওবন্দ, হামিদ কাজেমি এবং রেজা জাংগানেহ।

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, গত জানুয়ারিতে কারাজের একটি বিদ্যুৎকেন্দ্র ও সরকারি ভবনে অস্ত্র, গ্রেনেড এবং মোলোটভ ককটেল ব্যবহার করে অগ্নিসংযোগ করেন ওই তিন ব্যক্তি। এতে কারাজ শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, জানুয়ারির ওই আন্দোলনে অংশ নেওয়া অনেককে ফাঁসিতে ঝোলাচ্ছে ইরান। তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর সেই ধারাবাহিকতার সর্বশেষ ঘটনা। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগেও অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক ইরানি কর্তৃপক্ষকে এসব মৃত্যুদণ্ড স্থগিত করার পাশাপাশি মৃত্যুদণ্ডের বিধান সম্পূর্ণভাবে বিলুপ্ত করার আহ্বান জানিয়েছেন।

বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যার দিক থেকে ইরান শীর্ষ দেশগুলোর একটি। এরপর রয়েছে সৌদি আরব। তবে ধারণা করা হয়, মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যায় চীন সবার ওপরে। দেশটি মৃত্যুদণ্ড কার্যকরের প্রকৃত সংখ্যা প্রকাশ না করায় বিষয়টি নিশ্চিতভাবে জানা যায় না।

চলতি বছরের জানুয়ারিতে পুরো ইরানে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ওই আন্দোলনের সময় সরকারি বাহিনীর গুলিতে প্রায় ৪০ হাজার মানুষ নিহত হন। তবে ইরান সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

সূত্র: ফার্স নিউজ, আলজাজিরা

ইরানে তিন আন্দোলনকারীর মৃত্যুদণ্ড কার্যকর, অভিযোগ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হয়ে কাজ করে তারা

সময় : ১২:৪৬:২১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬