০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ২

নিউজ ডেস্ক

জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত এবং মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন।

জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. মাহমুদুল হক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মেলান্দহের শিমুলতলী থেকে জামালপুরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি অটোরিকশা। অপরদিকে, জামালপুর থেকে মেলান্দহের দিকে আসছিল একটি মোটরসাইকেল। এ সময় মোটরসাইকেলটির পেছন দিক থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দেয়।

এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেলের দুই আরোহী।

পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে প্রাথমিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের কারও পরিচয় জানা যায়নি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. মাহমুদুল হক বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ২

সময় : ১২:৪২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬