০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশনে আ.লীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক

ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে হিমাংশু দাস নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

যশোর প্রতিনিধি: ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে হিমাংশু দাস (৫২) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশন ডেস্ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

হিমাংশু দাস বাগেরহাট জেলা সদরের হাড়িখালী পিসি কলেজ রোড এলাকার অমলেন্দু দাসের ছেলে। তিনি ওই এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেন হিমাংশু দাস। এ সময় তাঁর পাসপোর্টে স্টপ লিস্টের তথ্য পাওয়া গেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তাঁর বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মামলা থাকার বিষয়টি স্বীকার করেন তিনি। এরপর তাঁকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, ইমিগ্রেশন পুলিশ একজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার তাঁকে বাগেরহাট সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশনে আ.লীগ নেতা গ্রেপ্তার

সময় : ১১:২৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬