১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পোস্তগোলায় ট্রাকচাপায় দুই অটোরিকশাচালক নিহত, চালক পলাতক

নিউজ ডেস্ক

রাজধানীর পোস্তগোলায় ট্রাকের চাপায় দুই অটোরিকশাচালক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পোস্তগোলায় বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় দুই ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।

নিহত দুজন হলেন জাহাঙ্গীর পোদ্দার (৪০) ও জাকির হোসেন (৫০)।

গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে পোস্তগোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন এ তথ্য জানান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত তিনটার দিকে পোস্তগোলায় যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন অটোরিকশাচালক জাহাঙ্গীর ও জাকির। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি দাঁড়িয়ে থাকা দুটি অটোরিকশাকে চাপা দিয়ে ফুটপাতের ওপর উঠে যায়। এতে দুই চালকসহ তিনজন গুরুতর আহত হন।

পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহাঙ্গীর ও জাকির।

জাহাঙ্গীরের সহকর্মী হৃদয় জানান, চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভোর ৪টা ২৫ মিনিটে জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। কিছু সময় পর জাকিরও মারা যান। আহত অপর ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হৃদয় আরও বলেন, জাহাঙ্গীর ও জাকির যাত্রীর অপেক্ষায় অটোরিকশা নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির ট্রাকটি তাঁদের চাপা দেয়।

নিহত জাকির হোসেনের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায়। তাঁর বাবার নাম জিন্নাত আলী। তিনি রাজধানীর কদমতলীর মোহাম্মদবাগের পাকার মাথা এলাকায় বসবাস করতেন।

অন্যদিকে জাহাঙ্গীর পোদ্দারের বাড়ি পটুয়াখালী সদর উপজেলায়। তাঁর বাবার নাম শাহআলম পোদ্দার। তিনি রাজধানীর নামা শ্যামপুর এলাকায় থাকতেন।

কদমতলী থানার এসআই মো. জামাল হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ময়নাতদন্তের জন্য নিহত দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পোস্তগোলায় ট্রাকচাপায় দুই অটোরিকশাচালক নিহত, চালক পলাতক

সময় : ১২:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬