০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরের লালপুরে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

নিউজ ডেস্ক

নাটোরের লালপুরের বেরিলাবাড়ি গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেরিলাবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো আফিয়া খাতুন (২) ও শিউলি আক্তার (২)। আফিয়া উপজেলার আনারুল ইসলামের একমাত্র মেয়ে। অন্যদিকে শিউলি একই এলাকার সিরাজুল ইসলামের ছোট মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে আনারুল ইসলামের বাড়িতে স্বজনরা বেড়াতে আসেন। মেহমানদের নিয়ে পরিবারের সদস্যরা ব্যস্ত থাকায় দুই শিশুর দিকে খেয়াল করা হয়নি। সকাল সাড়ে ১০টার পর থেকে তাদের বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পাড়ে খোঁজাখুঁজির সময় দুই শিশুর মা পানিতে তাদের মরদেহ ভাসতে দেখেন। পরে দ্রুত তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুরটিতে তিনি মাছ চাষ করেন। পুকুরের পাশেই ভুক্তভোগী পরিবারের রান্নাঘর রয়েছে। ঘটনার সময় বাড়িতে মেহমান ছিলেন। খেলাধুলার কোনো একপর্যায়ে দুই শিশু পুকুরে পড়ে গিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, এ বিষয়ে ইতোমধ্যে পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাটোরের লালপুরে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

সময় : ০৩:৪৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬