০১:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছট পূজার প্রসাদ খাওয়ায় চার বছরের মেয়েকে পিটিয়ে হত্যার অভিযোগ, মা গ্রেপ্তার

নিউজ ডেস্ক

ভারতের বিহারে ছট পূজার প্রসাদ খাওয়াকে কেন্দ্র করে চার বছরের শিশুর মৃত্যুর ঘটনায় তার মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতের বিহারে ছট পূজার জন্য সাজানো প্রসাদ থেকে খাবার খাওয়াকে কেন্দ্র করে চার বছরের মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। পরে হাসপাতালে নেওয়া হলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় অভিযুক্ত মা রিনা কুমারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে সোমবার (১৬ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত রোববার ছট পূজার আয়োজন উপলক্ষে প্রসাদ সাজাচ্ছিলেন রিনা কুমারী। এ সময় পরিবারের অন্য সদস্যরা পূজার প্রস্তুতির জন্য পাশের ঘাটে যান।

তখন চার বছর বয়সী মেয়ে সুহানী কুমারী সাজিয়ে রাখা প্রসাদ থেকে একটি খাবার খেয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে শিশুটিকে মারধর করেন তার মা বলে অভিযোগ উঠেছে।

শিশুটির বাবা রাজু পাসান জানান, পরিবারের সবাই ছট পূজার প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন। বাড়ির অন্য সদস্যরা ঘাটে গেলেও রিনা বাড়িতে প্রসাদ তৈরির কাজ করছিলেন। এ সময় সুহানী প্রসাদ থেকে একটি খাবার খেয়ে ফেললে তাকে মারধর করা হয়।

তিনি আরও জানান, মারধরের পর ধীরে ধীরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে রিনা কুমারী মেয়েকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেয়ের মৃত্যুর ঘটনায় ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন বাবা রাজু পাসান। তিনি বলেন, ‘আমাদের মেয়ে আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের পরিবার থেকে পূজার আনন্দ চলে গেছে। আমি আমার স্ত্রীর কঠোর বিচার চাই। তাকে আর আমার জীবনে প্রয়োজন নেই। বাকি সন্তানদের আমিই বড় করব।’

জানা গেছে, রাজু পাসান ও রিনা কুমারী দম্পতির তিন সন্তান রয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি অভিযুক্ত মা রিনা কুমারীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ছট পূজার প্রসাদ খাওয়ায় চার বছরের মেয়েকে পিটিয়ে হত্যার অভিযোগ, মা গ্রেপ্তার

সময় : ১২:০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬