০১:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

নিউজ ডেস্ক

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)।

ইরানের বিপ্লবী গার্ডের দাবি, রোববার ও সোমবার মিলিয়ে হরমুজ প্রণালিতে মোট ছয়টি ট্যাংকারে একই ধরনের ঘটনায় আগুন লেগেছে। তবে এসব ঘটনার বিস্তারিত তথ্য, জাহাজগুলোর পরিচয় এবং হতাহতের বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। খবর রয়টার্স ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের।

গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে একের পর এক বিস্ফোরণ, অগ্নিকাণ্ড ও হামলার খবর পাওয়া যাচ্ছে। ইরানের পক্ষ থেকে এসব ঘটনার জন্য সমুদ্রের মাইনকে দায়ী করা হলেও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যে এসব ঘটনার কারণ নিয়ে ভিন্নতা রয়েছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। এরপর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে ইরান। গুরুত্বপূর্ণ এ নৌপথ দিয়ে আগে নিয়মিত তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল করলেও সংঘাতের কারণে সেই স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

বর্তমানে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরানের দাবি, তাদের নির্ধারিত পথ ও অনুমতি ছাড়া কোনো জাহাজ এ জলপথ অতিক্রম করতে পারবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা প্রণালির প্রধান নৌপথগুলো থেকে মাইন অপসারণ করেছে।

এদিকে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে ইরান বিভিন্ন শর্ত দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে দেশটির জব্দ করা অর্থ ছাড়, তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আন্তর্জাতিক বাজারে ইরানি তেল বিক্রির সুযোগ দেওয়ার দাবি রয়েছে।

এমন পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, তাদের ওপর আবার হামলা চালানো হলে দ্রুত যুদ্ধবিরতির সম্ভাবনা থাকবে না। দেশটির বক্তব্য অনুযায়ী, পরিস্থিতি বিবেচনায় যতদিন প্রয়োজন, ততদিন যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত তারা।

হরমুজ প্রণালিতে চলমান অস্থিরতা শুধু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকেই প্রভাবিত করছে না, বরং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বিশ্ববাজারেও উদ্বেগ তৈরি করছে। কারণ বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য এই নৌপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

সময় : ১২:০০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬