চট্টগ্রামে অবরোধ ও সহিংসতার প্রতিবাদে জামায়াতের যুব বিভাগের মোটরসাইকেল শোডাউন
চট্টগ্রাম নগরে অবরোধের নামে অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে মোটরসাইকেল র্যালি করেছে জামায়াতের যুব বিভাগ।
চট্টগ্রাম নগরে অবরোধের নামে অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরের বহদ্দারহাট মোড় থেকে র্যালিটি শুরু হয়।
যুব বিভাগ চট্টগ্রাম মহানগরীর সভাপতি মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নেতৃত্বে র্যালিটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জামাল খান এলাকায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে কর্মসূচিটি শেষ হয়।
র্যালিতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। এ সময় অংশগ্রহণকারীরা অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন যুব বিভাগ চট্টগ্রাম মহানগরীর সহসভাপতি মুহাম্মদ শফিউল আলম, সেক্রেটারি আ ন ম জোবায়েরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
র্যালি শেষে মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জানমাল ও জননিরাপত্তা বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


















