০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে সৌদি বিমান হামলায় ৪১ জন নিহত, ১১ শিশুসহ হতাহত বহু

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনে সৌদি বিমান হামলায় ৪১ জন নিহতের দাবি করেছে হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় ১১ জন শিশু ও ৭ জন নারীসহ মোট ৪১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য কর্তৃপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন।

ইরানের মদতপুষ্ট ইয়েমেনি হুথি গোষ্ঠী নিয়ন্ত্রিত রাজধানী সানার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইয়েমেনি টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ। চ্যানেলটি হুথি গোষ্ঠী নিয়ন্ত্রিত।

আল-মাসিরাহর প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার সৌদি বিমান বাহিনী এ হামলা চালিয়েছে। তবে ইয়েমেনের কোন কোন এলাকায় বোমাবর্ষণ করা হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

তবে নিহত ও আহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে একই দিন সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বিদ্যুৎকেন্দ্র ও বন্দরে হামলার দাবি করেছে হুথি বাহিনী। হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী এক বিবৃতিতে জানান, শুক্রবার হুথি যোদ্ধারা সৌদি আরবের জাজান অঞ্চলে অবস্থিত আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্র এবং জাজান বন্দরকে লক্ষ্যবস্তু করেছে।

তার দাবি, হামলাগুলো সরাসরি ও নিখুঁতভাবে চালানো হয়েছে এবং এতে সৌদি আরবের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল সারী আরও জানান, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশ এবং লোহিত সাগরের তীরবর্তী মোখা শহরের বিদ্যুৎকেন্দ্রগুলোতে সৌদি আরবের হামলার জবাবে হুথি বাহিনী এই পাল্টা আক্রমণ চালিয়েছে।

অন্যদিকে ইয়েমেনে যুদ্ধরত সৌদি-ইয়েমেনি সামরিক জোট জানিয়েছে, শুক্রবার তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জাজানকে লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানিয়েছে জোট।

তবে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি জোট।

এ ঘটনাগুলো এমন এক সময়ে ঘটল, যখন হুথি বাহিনী এবং সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত আরও তীব্র হচ্ছে। উভয় পক্ষই বিভিন্ন ফ্রন্টে পরস্পরকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

সূত্র: সিনহুয়া

ইয়েমেনে সৌদি বিমান হামলায় ৪১ জন নিহত, ১১ শিশুসহ হতাহত বহু

সময় : ০৩:৫৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬