০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে জমিতে ককটেল বিস্ফোরণে ৩ আহত, দুই দিনেও হয়নি মামলা

নিউজ ডেস্ক

শরীয়তপুরের জাজিরায় ফসলি জমিতে বিস্ফোরণে তিনজন আহত হওয়ার ঘটনায় দুই দিনেও মামলা হয়নি।

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় ফসলি জমিতে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হওয়ার ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এ ঘটনায় কোনো মামলা হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও বিস্ফোরণের কোনো আলামত পায়নি। এ ছাড়া, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগও করেননি বলে জানিয়েছে পুলিশ।

গত বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সেনেরচর ইউনিয়নের বর্তমান পরিষদের চেয়ারম্যান জালাল জমাদ্দারের বাড়ির পাশে একটি ফসলি জমিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নয়ন জমাদ্দার (৩০), আনোয়ার জমাদ্দার (৫০) ও আরমান জমাদ্দার (১৭) আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।

ঘটনার পর বিস্ফোরণের কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা তৈরি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, ফসলি জমিতে ককটেল রোদে শুকানোর সময় বিস্ফোরণ ঘটতে পারে। অন্যদিকে, আহতদের স্বজনদের দাবি, দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত করে জানাতে পারেননি স্বজনরা।

এদিকে, দুপুরে বিস্ফোরণের ঘটনা ঘটলেও বিকেল ৪টা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও বিস্ফোরণের কোনো আলামত পায়নি।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সম্ভাব্য আলামত সরিয়ে নেওয়া হয়ে থাকতে পারে বলে স্থানীয়ভাবে আশঙ্কা করা হচ্ছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমদ বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগও করেননি। তাই এখন পর্যন্ত কোনো মামলা রুজু হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”

শরীয়তপুরে জমিতে ককটেল বিস্ফোরণে ৩ আহত, দুই দিনেও হয়নি মামলা

সময় : ০৩:৪৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬