০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যাংক পরিচালককে হত্যার অভিযোগ, ৫ দিন পর পুকুরে মরদেহ

নিউজ ডেস্ক

কুমিল্লার সদর দক্ষিণে নিখোঁজের পাঁচ দিন পর পুকুর থেকে ব্যাংক পরিচালক রেদোয়ান হোসেন রিফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফাতকে (৩৬) হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের পাঁচ দিন পর একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরাদ হাসান সজিব নামে এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।

নিহত রেদোয়ান হোসেন রিফাত ওই গ্রামের মৈশান বাড়ির সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। পারিবারিক জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। অভিযুক্ত আবরাদ হাসান সজিব কলেজপাড়ার বাসিন্দা এবং সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রেদোয়ান হোসেন রিফাত লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। পাঁচ দিন আগে সজিব ওই ব্যাংকে গিয়ে তার কাছে চাঁদা দাবি করেন বলে অভিযোগ রয়েছে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সজিব তাকে মারধর করেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলেন বলে অভিযোগ উঠেছে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রিফাত।

ছেলের কোনো খোঁজ না পেয়ে তার বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের পাঁচ দিন পর শিবপুর মধ্যমপাড়া এলাকার সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুরে রিফাতের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম জানান, সজিব এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। তিনি এলাকার মানুষের কাছে আতঙ্ক হিসেবে পরিচিত। একাধিক অভিযান পরিচালিত হলেও রহস্যজনক কারণে তাকে গ্রেপ্তার করা হয় না বলে অভিযোগ করেন তিনি।

নিহতের বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘চাঁদা না দেওয়ায় আমার ছেলেকে কিশোর গ্যাং লিডার সজিব হত্যা করেছেন। আমি ঘাতকের ফাঁসি চাই। আমার ছেলেটা কত কষ্ট করে এ ব্যাংকটি পরিচালনা করছিল। চাঁদা না দেওয়ায় সেদিন একদফা মারধরের পর ভাবছি আর ঝামেলা করবে না। আজ আমার চোখের সামনে ছেলের লাশ, কীভাবে মানবো?’

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত সজিবকে গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে।

কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যাংক পরিচালককে হত্যার অভিযোগ, ৫ দিন পর পুকুরে মরদেহ

সময় : ০৩:৩৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬