০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৭০ লাখ টাকার মালামাল লুট

নিউজ ডেস্ক

মাদারীপুরের রাজৈরে মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে চুরি করে প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে।

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে নূর আলম ফকির নামে এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে রাজৈর উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সুবন্ধি ধরাইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রবাসী নূর আলম ফকির নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নূর আলম ফকির দীর্ঘ ১৯ বছর মালয়েশিয়ায় প্রবাসজীবন কাটিয়ে এক বছর আগে দেশে ফেরেন। প্রবাসে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ দিয়ে তিনি নিজের বাড়িতে বিভিন্ন মূল্যবান সামগ্রী ও স্বর্ণালংকার সংগ্রহ করে রেখেছিলেন।

গত শুক্রবার গভীর রাতে সুযোগ বুঝে চোরচক্র তার বসতঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে। পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের নাকে স্প্রে বা অন্য কোনো পদার্থ প্রয়োগ করে অচেতন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

পরে ঘরের আলমারি ভেঙে নগদ ৮ হাজার টাকা, ৩০ ভরি স্বর্ণালংকার ও দুটি মোবাইল ফোনসহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায় চোরেরা।

পরদিন সকালে পরিবারের সদস্যরা ঘরের জিনিসপত্র তছনছ ও আসবাবপত্র ভাঙা দেখতে পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী নূর আলম ফকিরের পক্ষ থেকে রাজৈর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী নূর আলম ফকির বলেন, বিদেশে কঠোর পরিশ্রম করে যে সামান্য পুঁজি গড়ে তুলেছিলেন, তা এক রাতেই শেষ হয়ে গেছে। তিনি ও তার পরিবার এখন সম্পূর্ণ নিঃস্ব। প্রশাসনের কাছে দ্রুত চোরচক্রকে শনাক্ত করে লুট হওয়া মালামাল উদ্ধারের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, চুরির ঘটনায় ভুক্তভোগী নূর আলম ফকির ৯৯৯ নম্বরে ফোন করেছিলেন। পরে তার পাঠানো পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

মাদারীপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৭০ লাখ টাকার মালামাল লুট

সময় : ০৩:২৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬