০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে চাকরি, আবেদন শেষ ২৬ নভেম্বর

নিউজ ডেস্ক

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসিতে আইসিটি বিভাগে এক্সিকিউটিভ ও সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দেওয়া হবে।

চাকরি ডেস্ক: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রতিষ্ঠানটির আইসিটি বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ১৯ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সাপেক্ষে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।

এক নজরে ইবনে সিনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

  • প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি
  • পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
  • বিভাগ: আইসিটি
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, আইটি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ডিগ্রি।
  • অন্যান্য যোগ্যতা: যেকোনো কারখানা বা করপোরেট শিল্পপ্রতিষ্ঠানে কাজের দক্ষতা থাকতে হবে। ফার্মাসিউটিক্যাল শিল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার বা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
  • অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
  • চাকরির ধরন: ফুলটাইম
  • কর্মক্ষেত্র: অফিসে
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
  • বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছর
  • কর্মস্থল: গাজীপুর
  • বেতন: যোগ্য প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন প্যাকেজ।

যেসব সুযোগ-সুবিধা পাবেন

নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—

  • মোবাইল বিল
  • প্রফিট শেয়ার বা মুনাফার অংশ
  • চিকিৎসা ভাতা
  • প্রভিডেন্ট ফান্ড
  • গ্র্যাচুইটি
  • বছরে দুটি উৎসব বোনাস
  • প্রতি বছর বেতন বৃদ্ধি
  • দুপুরের খাবারের সুবিধা।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন।

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখা ও আবেদন করতে প্রতিষ্ঠানের নির্ধারিত আবেদন লিংকে প্রবেশ করতে হবে।

আবেদনের শুরু: ১৯ নভেম্বর ২০২৬

আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৬।

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে চাকরি, আবেদন শেষ ২৬ নভেম্বর

সময় : ০৩:৪৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬