০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়া গেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

নিউজ ডেস্ক

১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

নিজস্ব প্রতিবেদক: তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রোববার (৪ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঞ্জানিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন।

স্পিকারের সফরসঙ্গী হয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু এবং সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।

হাফিজ উদ্দিন আহমদ আগামী ৫ থেকে ৯ অক্টোবর তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য আইপিইউ সম্মেলনের বিভিন্ন সেশনে অংশগ্রহণ করবেন।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে—‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’।

সম্মেলনের শেষ দিন আগামী ৯ অক্টোবর আইপিইউর গভর্নিং কাউন্সিলের বৈঠকে নতুন আইপিইউ সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

১৫৩তম আইপিইউ সম্মেলনে বিভিন্ন দেশের সংসদীয় প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে। সম্মেলনে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়, সংসদীয় সহযোগিতা এবং সুশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় হবে।

আইপিইউ সম্মেলন শেষে আগামী ১১ অক্টোবর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দেশে ফেরার কথা রয়েছে।

আইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়া গেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

সময় : ০৪:২৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬