০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রাজধানীর পল্টনের ফুটপাতে মায়ের সঙ্গে থাকা আড়াই বছরের শিশু মেহেদীর শিক্ষা ও থাকার দায়িত্ব নিয়েছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

পল্টনের ফুটপাতে দড়িতে বাঁধা শিশু মেহেদীর দায়িত্ব নিলেন এমপি বাবর

নিউজ ডেস্ক

রাজধানীর পল্টন এলাকায় গিয়ে মেহেদী আর ওর মা মুক্তার সঙ্গে দেখা করেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর

রাজধানীর পল্টনের ফুটপাতে দড়ি দিয়ে বেঁধে রাখা আড়াই বছরের শিশু মেহেদী ও তার মায়ের পাশে দাঁড়িয়েছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। শিশুটির শিক্ষা ও পরিবারের থাকার ব্যবস্থা করার দায়িত্ব নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে পল্টন এলাকায় গিয়ে শিশু মেহেদী ও তার মা মুক্তার সঙ্গে দেখা করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ সময় তিনি মেহেদীর দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, “আমি বাচ্চাটির শিক্ষার দায়িত্ব নিলাম। মোহনগঞ্জে তাদের থাকার ব্যবস্থাও করে দেওয়া হবে।”

জানা গেছে, মেহেদীর মা মুক্তা নেত্রকোনার মোহনগঞ্জের বাসিন্দা। স্বামী ছেড়ে চলে যাওয়ার পর থেকে তিনি সন্তানকে নিয়ে পল্টন এলাকার ফুটপাতে বসবাস করছিলেন। জীবিকার তাগিদে প্লাস্টিকের বোতল সংগ্রহ করতে বাইরে যাওয়ার সময় শিশুটিকে হারিয়ে যাওয়ার ভয় থেকে লোহার রেলিংয়ের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখে যেতেন।

সম্প্রতি শিশুটির এমন অসহায় জীবনের বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নজরে আসে লুৎফুজ্জামান বাবরের। পরে তিনি খোঁজ নিয়ে মেহেদী ও তার মায়ের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

বাবর বলেন, যেহেতু তারা তার এলাকার মানুষ, তাই তাদের দায়িত্ব নেওয়া প্রয়োজন মনে করেছেন তিনি। তিনি জানান, মেহেদীর ভবিষ্যৎ শিক্ষা নিশ্চিত করা হবে এবং মোহনগঞ্জে তাদের থাকার ব্যবস্থাও করা হবে।

এদিকে, নতুন আশ্বাস পেয়ে খুশি মেহেদীর মা মুক্তা। তিনি জানান, মোহনগঞ্জে ফিরে গিয়ে ছেলেকে পড়াশোনা করাতে চান। তার আশা, ছেলে যেন তার মতো কষ্টের জীবন না পায়।

রাজধানীর পল্টনের ফুটপাতে মায়ের সঙ্গে থাকা আড়াই বছরের শিশু মেহেদীর শিক্ষা ও থাকার দায়িত্ব নিয়েছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

পল্টনের ফুটপাতে দড়িতে বাঁধা শিশু মেহেদীর দায়িত্ব নিলেন এমপি বাবর

সময় : ০১:৩৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬