০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি প্রায় ৩৬ হাজার টাকায়

নিউজ ডেস্ক

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়া ৫৪ কেজি ওজনের তবল মাছ।

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে প্রায় ৫৪ কেজি ওজনের একটি বড় তবল মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মাছটি মহিপুর মৎস্যবন্দরে আনা হলে সেটি দেখতে স্থানীয়দের ভিড় জমে। পরে নিলামে মাছটি ৩৫ হাজার ৯৬৪ টাকায় বিক্রি করা হয়।

জানা গেছে, এফবি সালমা করিম নামের একটি মাছ ধরার ট্রলারে সোমবার গভীর রাতে মাছটি ধরা পড়ে। মঙ্গলবার সকালে বিক্রির জন্য সেটি মহিপুর মৎস্যবন্দরের আখি ফিশ আড়তে আনা হয়।

নিলামে স্থানীয় মৎস্য ব্যবসায়ী রুবেল ঘরামী প্রতি কেজি ৬৬৬ টাকা দরে মাছটি কিনে নেন। ৫৪ কেজি ওজনের মাছটির মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ৩৫ হাজার ৯৬৪ টাকা।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের চেয়ারম্যান রাজিব সরকার মাছটির ছবি দেখে জানান, এটি ইংরেজিতে ‘জায়ান্ট ট্রেভ্যালি’ (Giant Trevally) নামে পরিচিত। কারাঙ্গিডি (Carangidae) পরিবারের এই সামুদ্রিক মাছ বাংলাদেশের উপকূলীয় এলাকায় ‘নীলাম্বরী’ বা ‘উলুয়া’ নামেও পরিচিত।

তিনি বলেন, এ মাছ সাধারণত প্রবালপ্রাচীর সংলগ্ন ও গভীর উপকূলীয় সামুদ্রিক পরিবেশে বসবাস করে। ছোট মাছ, স্কুইড ও ক্রাস্টেশিয়ান এদের প্রধান খাদ্য। দ্রুত বর্ধনশীল এ প্রজাতির মাছ আন্তর্জাতিকভাবে খাদ্য ও স্পোর্টস ফিশিং—উভয় ক্ষেত্রেই অত্যন্ত মূল্যবান।

রাজিব সরকার আরও বলেন, মাছটি সুস্বাদু, উচ্চ প্রোটিনসমৃদ্ধ এবং তুলনামূলকভাবে কম কাঁটাযুক্ত হওয়ায় ভোক্তাদের কাছেও এর চাহিদা রয়েছে। সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই মৎস্য ব্যবস্থাপনার স্বার্থে এ ধরনের মাছের সঠিক শনাক্তকরণ, আকার, ওজন এবং আহরণের স্থান নথিভুক্ত করা জরুরি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে এত বড় আকারের তবল মাছ খুব কম ধরা পড়ে। তাই মাছটি বন্দরে আনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়।

কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি প্রায় ৩৬ হাজার টাকায়

সময় : ০৬:৫২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬