০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাল টাকা দিয়ে স্বর্ণ কিনতে গিয়ে গ্রেপ্তার ১, উদ্ধার ৫৭ লাখ টাকার জাল নোট

নিউজ ডেস্ক

বনানীর একটি জুয়েলারি দোকানে জাল টাকা দিয়ে স্বর্ণ কেনার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্টাফ রিপোর্টার: রাজধানীর বনানীর একটি জুয়েলারি দোকানে জাল টাকা দিয়ে স্বর্ণালংকার কেনার চেষ্টার অভিযোগে মো. রুবেল আহমেদ ফকির নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। তবে তাঁর সঙ্গে থাকা অপর এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, বনানী সুপার মার্কেটের একটি জুয়েলারি দোকানে ক্রেতা পরিচয়ে দুই ব্যক্তি প্রবেশ করেন। তারা এক আত্মীয়ের বিয়ের জন্য ২০ থেকে ২১ ভরি স্বর্ণালংকার কেনার কথা বলে বিভিন্ন গয়না পছন্দ করেন এবং সেগুলো বিল করে প্যাকেট করতে বলেন।

একপর্যায়ে মূল্য পরিশোধের জন্য তারা একটি কালো রঙের ট্রলি ব্যাগ থেকে টাকা বের করে দোকানের কাচের টেবিলের ওপর রাখেন। টাকার বান্ডিল দেখে দোকানের কর্মচারীদের সন্দেহ হলে তারা নোটগুলো পরীক্ষা করেন। পরে সেগুলো জাল বলে নিশ্চিত হন।

বিষয়টি বুঝতে পেরে দুই ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন মো. রুবেল আহমেদ ফকিরকে আটক করেন। তাঁর সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে বনানী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেলকে হেফাজতে নেয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া রুবেলের কাছ থেকে মোট ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, পলাতক সহযোগীকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জাল টাকা দিয়ে স্বর্ণ কিনতে গিয়ে গ্রেপ্তার ১, উদ্ধার ৫৭ লাখ টাকার জাল নোট

সময় : ১২:৩৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬