০২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে চোর সন্দেহে দুই যুবককে মারধর, নিহত ১

নিউজ ডেস্ক

জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে মারধরের অভিযোগে একজন নিহত হয়েছেন।

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এতে লাল বাদশা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাইদুল (১৮) নামে অপর এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লাল বাদশা উপজেলার আলমপুর ইউনিয়নের আলমপুর নলপুকুর আদর্শ গ্রামের জামালের ছেলে। আহত মাইদুল একই এলাকার ইব্রাহিমের ছেলে। তারা দুজন বন্ধু বলে জানা গেছে।

মাঠের পাশে পড়ে ছিলেন দুই যুবক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় দুই যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরে ক্ষেতলাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল বাদশাকে মৃত অবস্থায় এবং মাইদুলকে জীবিত অবস্থায় উদ্ধার করে। পরে মাইদুলকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বাড়িতে নিয়ে মারধরের অভিযোগ

আহত মাইদুল জানান, জামালগঞ্জ চারমাথা এলাকার একটি তেলের পাম্পের কাছ থেকে কয়েকজন ব্যক্তি তাদের ডেকে একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তাদের মারধর ও নির্যাতন করা হয়।

পরে তাদের মাঠের পাশে ফেলে রেখে যাওয়া হয় বলে দাবি করেন তিনি। মাইদুল জানান, ওই ব্যক্তিদের সামনে পেলে তিনি চিনতে পারবেন। তবে তাদের নাম বা ঠিকানা তিনি জানেন না।

চোর সন্দেহে মারধরের প্রাথমিক ধারণা পুলিশের

পুলিশের প্রাথমিক ধারণা, চোর সন্দেহে দুই যুবককে মারধর ও নির্যাতন করা হয়ে থাকতে পারে। একপর্যায়ে তাদের মাঠের পাশে ফেলে রাখা হয়। সেখানে লাল বাদশার মৃত্যু হয় এবং মাইদুল অচেতন হয়ে পড়েন।

তবে কী কারণে তাদের ওপর হামলা করা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আলমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পটু জানান, লাল বাদশা শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন এবং চোখেও কম দেখতেন। মাইদুলেরও কিছুটা জ্ঞান-বুদ্ধির সমস্যা রয়েছে বলে তিনি জানান।

জড়িতদের শনাক্তে তদন্ত

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত এবং অপরজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোর সন্দেহে তাদের মারধর করা হয়ে থাকতে পারে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

ওসি জানান, মাইদুলের দেওয়া তথ্য ও অন্যান্য বিষয় যাচাই করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জয়পুরহাটে চোর সন্দেহে দুই যুবককে মারধর, নিহত ১

সময় : ০১:৪৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬