০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি, ১১তম ঢাকার

নিউজ ডেস্ক

বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৮১ একিউআই স্কোর নিয়ে শীর্ষে দিল্লি, ১০২ স্কোর নিয়ে ১১তম ঢাকার।

জলবায়ু পরিবর্তন, নগরায়ণ এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে ১৮১ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি। এ মাত্রার বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে ১০২ একিউআই স্কোর নিয়ে তালিকার ১১তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এ মানের বাতাসকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। ফলে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

শনিবার (২৯ আগস্ট) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা-এর এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, ভারতের দিল্লির পরের অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর। শহরটির বায়ুমান স্কোর ১৬৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। শহরটির বায়ুমান স্কোর ১৬৮। এরপরের অবস্থানগুলোতে রয়েছে বাহরাইনের রাজধানী ও বৃহত্তম শহর মানামা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কাতারের দোহা এবং পাকিস্তানের লাহোরের মতো শহর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, AQI স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়।

১০১ থেকে ১৫০ পর্যন্ত স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

ফলে ঢাকার ১০২ একিউআই স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। একই সময়ে দিল্লির ১৮১ স্কোর সাধারণ মানুষের জন্যও বায়ুদূষণের উল্লেখযোগ্য ঝুঁকি নির্দেশ করছে।

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি, ১১তম ঢাকার

সময় : ১১:১৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬