০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে খাদে অ্যাম্বুলেন্স, নারী-শিশুসহ আহত ৮

নিউজ ডেস্ক

ঢাকা থেকে মরদেহ নিয়ে জামালগঞ্জে ফেরার পথে শান্তিগঞ্জের সদরপুর এলাকায় খাদে পড়ে যায় অ্যাম্বুলেন্সটি।

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক গ্রামের নাদিয়া আক্তার (১৯) ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। সকালে স্বজনরা অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে শান্তিগঞ্জ উপজেলার সদরপুর এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

স্থানীয়রা জানান, নাদিয়া আক্তার ফেনারবাঁক গ্রামের হেলাল মিয়ার মেয়ে। ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। পরে সকালে স্বজনরা অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে জামালগঞ্জের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

সদরপুর এলাকায় পৌঁছালে হঠাৎ অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা যাত্রীরা আহত হন।

পরে স্থানীয় এক পথচারী ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খাদ থেকে মরদেহসহ অ্যাম্বুলেন্সে থাকা সবাইকে উদ্ধার করেন। এতে নারী ও শিশুসহ অন্তত ৮ জন আহত হন।

আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আরেকটি অ্যাম্বুলেন্সে করে আহতদের জামালগঞ্জে পাঠানো হয়।

শান্তিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. ফজল মিয়া বলেন, জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক গ্রামের একটি মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকায় মারা গেছেন। স্বজনরা অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিয়ে সকালে বাড়ি ফিরছিলেন। পথে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সদরপুর এলাকায় সড়কের পাশে খাদে পড়ে যায়।

তিনি বলেন, একজন পথচারীর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহসহ সবাইকে উদ্ধার করেন। অ্যাম্বুলেন্সে মরদেহসহ ১০ থেকে ১২ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে নারী ও শিশুসহ ৮ জন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, আহতদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাদের আরেকটি অ্যাম্বুলেন্সে করে জামালগঞ্জে পাঠানো হয়েছে।

মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে খাদে অ্যাম্বুলেন্স, নারী-শিশুসহ আহত ৮

সময় : ০৪:৩৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬