০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ ইউএনও কার্যালয়ে আগুন, পুড়ল কম্পিউটার-ল্যাপটপসহ আসবাব

নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জ সদর উপজেলা ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ডে কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম ও আসবাব পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের একটি কম্পিউটার, প্রিন্টার, ল্যাপটপ, দুটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রসহ (এসি) বিভিন্ন সরঞ্জাম ও আসবাব পুড়ে গেছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলা পরিষদ কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় কার্যালয় বন্ধ থাকায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় লোকজন জানান, তাঁরা কার্যালয়ের ভেতর থেকে বিকট শব্দ শুনতে পান। পরে বাইরে থেকে একটি কক্ষে আগুন জ্বলতে দেখেন। বিষয়টি ইউএনওকে জানানো হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ইউএনওর কার্যালয়ের একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি ল্যাপটপ, দুটি এসি, সিসিটিভি ক্যামেরার মনিটর, টেবিল, সিলিং ও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল আরেফিন বলেন, কম্পিউটারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, শুক্রবার কার্যালয় বন্ধ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিরূপণ করা হয়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

নারায়ণগঞ্জ ইউএনও কার্যালয়ে আগুন, পুড়ল কম্পিউটার-ল্যাপটপসহ আসবাব

সময় : ০৫:৩৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬