০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যায়ক্রমে সবাই ফ্যামিলি কার্ড পাবেন, অনিয়মে ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু

নিউজ ডেস্ক

টাঙ্গাইল সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

টাঙ্গাইল প্রতিনিধি: পর্যায়ক্রমে সবাই ফ্যামিলি কার্ড পাবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ কার্ড বিতরণে কেউ অনিয়ম করার চেষ্টা করলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ফ্যামিলি কার্ডের জন্য লোক নিয়োগ দেওয়া হয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগী পরিবার চিহ্নিত করা হবে।

এ জন্য কাউকে দৌড়াদৌড়ি বা তদবির করার প্রয়োজন নেই উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়মের চেষ্টা হলে তা কর্তৃপক্ষকে জানানোরও অনুরোধ করেন তিনি।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, তারা নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলেছিলেন। এখন সেই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

তিনি আরও বলেন, কৃষক কার্ড দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল এবং টাঙ্গাইল থেকেই প্রধানমন্ত্রী সেটির উদ্বোধন করেছেন। ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা দেওয়া শুরু হয়েছে। মন্দিরের পুরোহিতদের জন্যও ভাতার ব্যবস্থা করা হয়েছে।

প্রতিমন্ত্রীর দাবি, সাত মাসে সরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

প্রতিশ্রুতি নিয়ে সতর্ক থাকার আহ্বান

নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচনের সময় অনেকে নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন, কেউ কেউ বেহেশতের টিকিট পর্যন্ত বিক্রি করেছেন।

এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যা বলেন, তা বাস্তবায়নের চেষ্টা করেন এবং কাউকে মিথ্যা আশ্বাস দেন না। টাঙ্গাইলের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করবেন বলেও জানান তিনি।

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সতর্ক নজর রাখা হবে। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শহীদুল্লাহ, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. মাহমুদুল হক সানু এবং জেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান শফিক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লবসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দুর্গাপূজার চাল ও আর্থিক অনুদান বিতরণ

পরে উপজেলা মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া চালের ডিও বিতরণ করা হয়।

এ ছাড়া টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডের পূজামণ্ডপের জন্য পৌরসভার পক্ষ থেকে দেওয়া আর্থিক অনুদান বিতরণ কার্যক্রমেও প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

পর্যায়ক্রমে সবাই ফ্যামিলি কার্ড পাবেন, অনিয়মে ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু

সময় : ০৬:১৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬