০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

নিউজ ডেস্ক

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিবারের তিনজনসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সিংবের ডাংগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা গ্রামের মো. শহিদুলের স্ত্রী লিপি খাতুন (২৬), ছেলে রিশাদ (১২) ও মেয়ে তুবা (৭)। এ ছাড়া একই উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তীমারী এলাকার বাদলের স্ত্রী শরীফা বেগম (৪২) এবং জামালপুর জেলার কাউনিয়ার চর এলাকার এক অজ্ঞাতপরিচয় অটোচালক নিহত হয়েছেন।

দুর্ঘটনায় আহত নারী হাসপাতালে

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাদলের মেয়ে বৃষ্টি। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে পুলিশ, চলছে তদন্ত

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

কুড়িগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

সময় : ০৫:০২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬