০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রাজধানীর উত্তরায় বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ম্যাচ দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে দূরপাল্লার বাসের ধাক্কায় নিহত হয়েছেন দুই সাংবাদিক। নিহতরা দৈনিক প্রাণের বাংলাদেশ ও সংবাদ দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন।

উত্তরায় গভীর রাতে বাসের ধাক্কায় নিহত দুই সাংবাদিক, খেলা দেখে ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা

নিউজ ডেস্ক

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই সাংবাদিক। গভীর রাতে দূরপাল্লার একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান।

বৃহস্পতিবার দিবাগত রাতে উত্তরার রাজলক্ষী কমপ্লেক্সের সামনে বিআরটি লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ বড় পর্দায় দেখে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন ওই দুই সাংবাদিক। তারা বিআরটি লেন দিয়ে টঙ্গীর দিকে যাচ্ছিলেন।

এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি দূরপাল্লার বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই সাংবাদিক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকেই মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত দুই সাংবাদিকের বাসা টঙ্গী এলাকায়। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও পরিচিতদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

রাজধানীর উত্তরায় বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ম্যাচ দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে দূরপাল্লার বাসের ধাক্কায় নিহত হয়েছেন দুই সাংবাদিক। নিহতরা দৈনিক প্রাণের বাংলাদেশ ও সংবাদ দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন।

উত্তরায় গভীর রাতে বাসের ধাক্কায় নিহত দুই সাংবাদিক, খেলা দেখে ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা

সময় : ১২:৫৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬