০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের কথা জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মক্কায় একটি পবিত্র মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (তারিখ উল্লেখ করা হয়নি) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

আজেল নিউজ নামের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আব্দুল বাসির এবং সিথি আকতার।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মক্কার একটি পবিত্র মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। পরে তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, বিচারিক আদালত অপরাধের গুরুত্ব এবং পবিত্র স্থানের মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনা করে তাদের দোষী সাব্যস্ত করেন এবং মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরবর্তী সময়ে উচ্চ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই রায় বহাল রাখেন। পরে রাজকীয় ফরমান জারির মাধ্যমে দণ্ড কার্যকর করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সরকার নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং পবিত্র মসজিদের মর্যাদা ক্ষুণ্নকারী অপরাধের বিরুদ্ধে আইন প্রয়োগে প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে আরও সতর্ক করা হয়েছে, এ ধরনের অপরাধে জড়িত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সময় : ০২:২১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬