০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, মমিনুল ইসলাম গ্রেপ্তার

নিউজ ডেস্ক

ভূরুঙ্গামারীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে মমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে মমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) রাতে ভূরুঙ্গামারী শহরের ডাকবাংলো এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।

গ্রেপ্তার মমিনুল ইসলাম উপজেলার বাগভান্ডার ইউনিয়নের সোনাতলী এলাকার শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, মমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া মাদক এবং নারী ও শিশু নির্যাতন মামলার আসামিদের ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণা এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

পুলিশের পরিচয় দিয়ে কেউ অর্থ দাবি করলে তার পরিচয় যাচাই করা এবং প্রয়োজনে নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

কুড়িগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, মমিনুল ইসলাম গ্রেপ্তার

সময় : ০৪:০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬