০২:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালের ১০ দিনের রিমান্ড আবেদন

নিউজ ডেস্ক

জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার অবৈধ স্বর্ণ ও হীরা কেনাবেচা এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া পৃথক দুটি আবেদন করেন। এ বিষয়ে দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, গুলশান থানার একটি মামলায় এক দিনের রিমান্ড শেষে দিলীপ আগরওয়ালাকে আদালতে হাজির করা হবে। এরপর এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো এবং রিমান্ডের আবেদনের বিষয়ে শুনানি হবে।

আগে একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়

এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে র‍্যাব। পরদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং একই দিন আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরবর্তী সময়ে বিভিন্ন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় তার আইনজীবীরা নিম্ন ও উচ্চ আদালতে জামিনের আবেদন করেন। সব মামলায় জামিন পাওয়ার পর ২০২৫ সালের ১ অক্টোবর তিনি কারাগার থেকে মুক্তি পান।

কারামুক্তির প্রায় এক বছর পর গত ১৯ অক্টোবর সন্ধ্যায় বনানী এলাকা থেকে মানিলন্ডারিংয়ের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২০ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলার অভিযোগ

মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিন ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর ১২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ. জব্বার।

তিনি ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে কিছুটা সুস্থতা অনুভব করায় ২০২৫ সালের ২৭ মার্চ আ. জব্বার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে দিলীপ কুমার আগরওয়ালাকে ৩১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো এবং জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। আদালতের শুনানিতে এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালের ১০ দিনের রিমান্ড আবেদন

সময় : ১২:৫৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬