০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জাল ভোট দিতে গিয়ে ৩ ভুয়া ভোটার আটক

নিউজ ডেস্ক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে জাল ভোট দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটক তিনজনই স্থানীয় দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী। তারা হলেন—আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমেল ও সিয়াম এবং আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মিনহাজ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম জানান, তিনজনকে ভুয়া ভোটার হিসেবে হাতেনাতে আটক করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে তাদের জিজ্ঞাসাবাদ করেন। বর্তমানে তাদের একটি কক্ষে আটকে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে তিন উপজেলায় মোট ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন।

এবারের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব প্রতীক)।

শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জাল ভোট দিতে গিয়ে ৩ ভুয়া ভোটার আটক

সময় : ০১:৫৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬