০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার লালমাইয়ে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক

কুমিল্লার লালমাই উপজেলার বরইয়া গ্রামে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লালমাইয়ে পুকুরে ডুবে আবদুর রহমান (৫) ও মো. জুবায়ের (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই।

নিহত আবদুর রহমান বরইয়া গ্রামের সোহেল রানার ছেলে এবং জুবায়ের একই গ্রামের জুয়েল রানার ছেলে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল আবদুর রহমান ও জুবায়ের। খেলতে গিয়ে একপর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। স্বজনেরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে পুকুরে তল্লাশি চালালে দুই শিশুর মরদেহ ভেসে ওঠে। পরে মরদেহ দুটি উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়। এ ঘটনায় পরিবার দুটিতে শোকের ছায়া নেমে এসেছে।

লালমাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি সঠিক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কুমিল্লার লালমাইয়ে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

সময় : ০৩:৪৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬