০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে হাজতির মৃত্যু

নিউজ ডেস্ক

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান হাজতি আরিয়ান আহমেদ ইমরান।

নিজস্ব প্রতিবেদক: ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. আরিয়ান আহমেদ ইমরান (২২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) রাত ১২টা ২৫ মিনিটে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১২টা ৪০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত আরিয়ান বরগুনার পাথরঘাটা থানার কাঁঠালতলী গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় কারাবন্দি ছিলেন। কারাগারে তার হাজতি নম্বর ছিল ৪৮৩/২৬।

কারারক্ষী মো. আমিনুল ইসলাম জানান, কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে রোববার রাত আনুমানিক ১১টার দিকে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন আরিয়ান। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, আরিয়ান মানসিকভাবেও কিছুটা অসুস্থ ছিলেন এবং কারা হেফাজতে তার চিকিৎসা চলছিল।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আরিয়ানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে হাজতির মৃত্যু

সময় : ০১:৪৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬