০২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ট্রাকচাপায় ৫ জন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

নিউজ ডেস্ক

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে পাঁচজন নিহতের ঘটনায় ট্রাকচালক লুৎফর রহমানকে গ্রেপ্তার করেছে যৌথ দল।

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের পাঁচ যাত্রী নিহতের ঘটনায় ট্রাকচালক লুৎফর রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে এসআরবি জামালপুর-১৪ ও পাবনা-১২-এর যৌথ দল। শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে পাবনা জেলা শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী।

পুলিশ জানায়, গ্রেপ্তার লুৎফর রহমান পাবনা জেলা সদরের স্থায়ী বাসিন্দা। যৌথ অভিযানে তাকে গ্রেপ্তারের পর পাবনা থেকে রৌমারী থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

যেভাবে দুর্ঘটনায় প্রাণ হারান পাঁচজন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে ঢাকা-রৌমারী মহাসড়কের শিবেরডাঙ্গী এলাকায় মালবাহী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা পাঁচজন নিহত হন।

নিহতরা হলেন লিপি (২৬), তার ছেলে রিশাদ (১২), মেয়ে তুবা (৭), বোন শরীফা (৪২) এবং রাজিবপুর উপজেলার নজরুল ইসলাম। এ ঘটনায় গুরুতর আহত হন শরীফার মেয়ে বৃষ্টি (২৫)।

দুর্ঘটনার পর পালিয়ে যান দুই চালক

দুর্ঘটনার পর ট্রাক ও ইজিবাইকের চালক পালিয়ে যান। ঘটনার দিন রাতেই নিহতদের পরিবারের পক্ষ থেকে দুই চালকের বিরুদ্ধে রৌমারী থানায় লিখিত অভিযোগ করা হয়।

এ ঘটনায় পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে এসআরবি জামালপুর-১৪। পরে যৌথ অভিযানে ট্রাকচালক লুৎফর রহমানকে পাবনা জেলা শহর থেকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, গ্রেপ্তার আসামি লুৎফর রহমানকে পাবনা থেকে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

কুড়িগ্রামে ট্রাকচাপায় ৫ জন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

সময় : ০২:২৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬