০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসটাইম ভিডিও কলে নতুন প্রতারণা: আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

নিউজ ডেস্ক

ফেসটাইম অ্যাপ ব্যবহার করে প্রতারণার হচ্ছে

সাইবার অপরাধের নতুন কৌশল হিসেবে ফেসটাইম (FaceTime) ভিডিও কল ব্যবহার করে প্রতারণার ঘটনা বাড়ছে। এ পরিস্থিতিতে আইফোন ব্যবহারকারীদের সতর্ক করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতারকেরা ভিডিও কলে নিজেদের ব্যাংকের কর্মকর্তা, প্রযুক্তিসহায়তাকর্মী, সরকারি সংস্থার প্রতিনিধি বা পরিচিত ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে ব্যবহারকারীদের আস্থা অর্জন করছে। এরপর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহের পাশাপাশি ব্যাংক হিসাবের অর্থও হাতিয়ে নিচ্ছে।

অ্যাপলের তথ্যমতে, সাধারণ ফোনকলের তুলনায় ভিডিও কলের মাধ্যমে প্রতারণা করা অনেক সহজ। কারণ, ভিডিও কলে অপর প্রান্তের ব্যক্তির মুখ দেখা যায় বলে অনেকেই তার পরিচয় নিয়ে সন্দেহ করেন না। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, প্রতারকেরা মানুষের এই মানসিক প্রবণতাকেই কাজে লাগাচ্ছে।

প্রতারণার শুরু হয় সাধারণত একটি খুদে বার্তা (এসএমএস) দিয়ে। সেখানে দাবি করা হয়, ব্যবহারকারীর ব্যাংক হিসাব বা ক্রেডিট কার্ডে সন্দেহজনক লেনদেন হয়েছে। পরে পরিচয় যাচাই বা সমস্যার সমাধানের অজুহাতে ফেসটাইম ভিডিও কলে যুক্ত হওয়ার অনুরোধ জানানো হয়।

ভিডিও কলে যুক্ত হওয়ার পর প্রতারকেরা ব্যবহারকারীদের অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্টে লগইন, অর্থ স্থানান্তর কিংবা একবার ব্যবহারযোগ্য নিরাপত্তা কোড (ওটিপি) দেওয়ার সময় স্ক্রিন শেয়ার করতে বা স্ক্রিনের ছবি পাঠাতে রাজি করায়। এতে তারা সহজেই পাসওয়ার্ড, ব্যাংক হিসাবের তথ্য ও ওটিপি সংগ্রহ করে অল্প সময়ের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ সরিয়ে নিতে সক্ষম হয়।

এ কারণে সন্দেহজনক ফেসটাইম কল বা ভিডিও কলের আমন্ত্রণ-সংক্রান্ত লিংক সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি এমন ঘটনার অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানোর আহ্বান জানিয়েছে অ্যাপল।

অ্যাপল স্পষ্টভাবে জানিয়েছে, প্রতিষ্ঠানটির কোনো কর্মকর্তা বা কর্মী কখনোই অনাকাঙ্ক্ষিতভাবে ফেসটাইম ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে পাসওয়ার্ড, নিরাপত্তা কোড, ওটিপি বা অন্য কোনো সংবেদনশীল তথ্য চান না। এমন অনুরোধ পেলে সঙ্গে সঙ্গে কল কেটে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রযুক্তিসহায়তার (টেক সাপোর্ট) নামেও একই ধরনের প্রতারণা হচ্ছে। এ ক্ষেত্রে প্রথমে ব্যবহারকারীদের কাছে ভুয়া নিরাপত্তা সতর্কবার্তা পাঠিয়ে দাবি করা হয়, তাদের আইফোন হ্যাক হয়েছে বা ডিভাইসে ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করেছে। এরপর প্রযুক্তিসহায়তাকর্মী পরিচয়ে ভিডিও কলে যুক্ত হয়ে দূর থেকে নজরদারি সফটওয়্যার ইনস্টল, নিরাপত্তা সেটিংস পরিবর্তন অথবা অ্যাকাউন্টের লগইন তথ্য দিতে প্ররোচিত করা হয়। এর ফলে ব্যবহারকারীর অজান্তেই বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ সাইবার অপরাধীদের হাতে চলে যেতে পারে।

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, অনেক ক্ষেত্রে প্রতারকেরা অন্য ব্যক্তির ভিডিও, আগে ধারণ করা ভিডিও, বিভিন্ন ফিল্টার কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে প্রতারণাকে আরও বিশ্বাসযোগ্য করে তুলছে।

তাই বিশেষজ্ঞদের পরামর্শ, অপরিচিত বা সন্দেহজনক ফেসটাইম ভিডিও কলে কখনোই স্ক্রিন শেয়ার করবেন না, ওটিপি, পাসওয়ার্ড বা ব্যাংক-সংক্রান্ত তথ্য দেবেন না। সন্দেহজনক কোনো ভিডিও কল পেলে সঙ্গে সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করুন এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যাংক বা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।

সূত্র: ডেইলি মেইল

ফেসটাইম ভিডিও কলে নতুন প্রতারণা: আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

সময় : ০৬:৪৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬