০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফিল্মি স্টাইলে’ চলন্ত ট্রাক থেকে ১০৫ কেজি মুরগি চুরি, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

মিসরের কায়রোতে চলন্ত রেফ্রিজারেটেড ট্রাক থেকে হিমায়িত মুরগি চুরির ঘটনা।

আন্তর্জাতিক ডেস্ক: মিসরের রাজধানী কায়রোতে চলন্ত একটি রেফ্রিজারেটেড ট্রাক থেকে ১০৫ কেজির বেশি হিমায়িত মুরগি চুরির অভিযোগে ছয় সদস্যের একটি ডাকাত চক্রকে শনাক্ত করেছে পুলিশ। পরে তাদের গ্রেপ্তারে অভিযান চালানোর সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চক্রটির তিন সদস্য নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে অপর তিনজনকে। খবর ইন্ডিয়া টুডের।

গত মঙ্গলবার (২৫ আগস্ট) কায়রোর একটি মহাসড়কে এ ঘটনা ঘটে। একটি কারখানা থেকে প্রায় চার টন হিমায়িত মুরগি নিয়ে ট্রাকটি যাচ্ছিল। পথে ডাকাত দলটি ট্রাকটিকে অনুসরণ করে এবং চলন্ত অবস্থায় মুরগি চুরি করে।

পাশ দিয়ে যাওয়া একটি গাড়ির চালকের ধারণ করা ভিডিওতে ঘটনাটি ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি একটি পিকআপ নিয়ে দ্রুতগতির রেফ্রিজারেটেড ট্রাকটির পেছনে যান। এরপর তাঁরা পিকআপের ওপর উঠে চলন্ত অবস্থায় ট্রাকের পেছনের দরজা খুলে মুরগির বাক্স নামিয়ে নেন।

ভিডিওটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি দেখে অনেকে একে হলিউডের ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিনেমার দৃশ্যের সঙ্গে তুলনা করেন।

পুলিশকে ট্রাকচালক জানান, চুরির সময় তিনি বিষয়টি বুঝতে পারেননি। পরে ট্রাক পরীক্ষা করে দেখা যায়, সেখান থেকে প্রায় ১০৫ কেজি হিমায়িত মুরগি চুরি হয়েছে।

ভিডিওটি পুলিশের নজরে আসার পর ঘটনাটি তদন্ত শুরু হয়। মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তদন্তের মাধ্যমে ছয় সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে আগের অপরাধের রেকর্ড রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পরে কায়রো ও কালিউবিয়া এলাকায় সন্দেহভাজনদের সম্ভাব্য অবস্থান শনাক্ত করে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজনেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। জবাবে পুলিশও গুলি চালালে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ওই বন্দুকযুদ্ধে তিন সন্দেহভাজন নিহত হন এবং অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযান শেষে তাঁদের কাছ থেকে অস্ত্র ও চুরির কাজে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়েছে। এ ছাড়া চুরি যাওয়া কিছু হিমায়িত মুরগি এবং অন্য কয়েকটি ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা কিছু মালামালও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে সশস্ত্র ডাকাতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

‘ফিল্মি স্টাইলে’ চলন্ত ট্রাক থেকে ১০৫ কেজি মুরগি চুরি, নিহত ৩

সময় : ১১:২৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬