০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের আইআরজিসি।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বেসামরিক নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে আইআরজিসির স্থলবাহিনী কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন কমান্ডারের কমান্ড পোস্ট ও আবাসস্থল লক্ষ্য করে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানি বাহিনী। হামলায় কয়েকজন ‘শত্রু’ সেনা নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। খবর মেহের নিউজ এজেন্সির।

আইআরজিসির জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, জর্ডান, বাহরাইন ও ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলার পাশাপাশি একই সময়ে কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিতেও অভিযান চালানো হয়।

বিবৃতিতে আরও দাবি করা হয়, হামলার পর যুক্তরাষ্ট্রের হামলায় ব্যবহৃত ড্রোন রাখার হ্যাঙ্গার ও ড্রোন মোতায়েনের র‌্যাম্পে আগুন ধরে যায়। এতে কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে বলেও জানিয়েছে আইআরজিসি।

বিয়ের অনুষ্ঠানকে শোকে পরিণত করার অভিযোগ

ইরানি বাহিনী অভিযোগ করেছে, মানবাধিকারের ‘স্পষ্ট লঙ্ঘন’ করে মার্কিন সেনাবাহিনী সিরিক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানকে শোকে পরিণত করেছে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, একটি আবাসিক বাড়িতে বোমা হামলা চালিয়ে সেটি ধ্বংস করা হয়। ওই হামলায় প্রায় ৭০ জন নিরপরাধ মানুষ আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানি বাহিনী। আহতদের মধ্যে একটি শিশুসহ চারজন নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

ইরানি বাহিনী দাবি করেছে, এসব হামলার জবাব হিসেবেই কুয়েতের মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

তবে আইআরজিসির এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হামলার ক্ষয়ক্ষতি, হতাহতের সংখ্যা কিংবা লক্ষ্যবস্তুতে আঘাতের বিষয়ে স্বাধীন কোনো নিশ্চিত তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি ইরানের

সময় : ০২:০১:২৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬