০২:০১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোহলির টেস্ট অবসরে তিক্ততার সুর, আগারকারকে নিয়ে প্রশ্ন তুললেন ওয়াসিম জাফর

খেলাধুলা ডেস্ক

বিরাট কোহলির টেস্ট অবসরের পেছনে তিক্ততা ছিল বলে মনে করেন সাবেক ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর।

ক্রীড়া ডেস্ক: বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর। তার মতে, খুশি মনে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাননি ভারতের অন্যতম সেরা এই ব্যাটার। বরং, অবসরের পেছনে তিক্ততা কাজ করে থাকতে পারে। এ ঘটনায় তৎকালীন নির্বাচক প্রধান অজিত আগারকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন জাফর।

নিজের ইউটিউব চ্যানেলে কোহলির অবসর প্রসঙ্গে জাফর বলেন, ‘আমার মনে হয়, কোহলি একেবারেই খুশি ছিল না। তিক্ততা নিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিল সে।’

জাফরের মতে, কোহলির মতো তারকা ক্রিকেটারকে আরও কয়েক বছর টেস্ট ক্রিকেটে খেলতে দেখা যেতে পারত। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির জনপ্রিয়তার কথা উল্লেখ করে সাবেক এই ওপেনার বলেন, দর্শকরা অনেক সময় কোহলির মতো ক্রিকেটারদের খেলা দেখতেই স্টেডিয়ামে আসেন। জনপ্রিয়তার দিক থেকে তার সঙ্গে অন্যদের তুলনা করা কঠিন।

তবে কোহলির অবসরের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চাননি জাফর। তার মতে, এ বিষয়ে কোহলি নিজে মুখ না খোলা পর্যন্ত আসল কারণ জানা সম্ভব নয়।

কোহলির অবসরের সময় নিয়েও প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। তার বক্তব্য অনুযায়ী, ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিচ্ছিলেন কোহলি। সেই প্রস্তুতির অংশ হিসেবে দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতেও খেলেছিলেন তিনি। কিন্তু এপ্রিল মাসে পরিস্থিতি বদলে যায়।

জাফরের দাবি, ভারতীয় দলের ম্যানেজমেন্ট তরুণ ক্রিকেটারদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা কোহলিকে জানিয়েছিল। এরপরই টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন এই তারকা ব্যাটার।

ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি নেওয়ার পরও কেন কোহলি টেস্ট ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিলেন, সেই প্রশ্ন তুলেছেন জাফর। তার ভাষ্য, ‘আমার প্রশ্ন হলো, টেস্ট ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত যদি নিয়েই থাকে, তাহলে ইংল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছিল কেন? কোহলির মতো ক্রিকেটারের অবসর ঘোষণার বিষয়টি আরও ভালোভাবে সামলানো যেত। আমার মনে হয়, ম্যানেজমেন্ট খুব তাড়াহুড়ো করে ফেলেছিল।’

কোহলির অবসর ঘোষণার প্রক্রিয়া আরও পরিকল্পিতভাবে সামলানো সম্ভব ছিল বলে মনে করেন জাফর। তার মতে, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের আরও সতর্ক ও বিচক্ষণ ভূমিকা রাখা উচিত ছিল।

তবে কোহলির টেস্ট ক্রিকেট ছাড়ার পেছনে ঠিক কী কারণ ছিল, তা নিয়ে চূড়ান্ত মন্তব্য করেননি জাফর। তার মতে, কোহলি নিজে এ বিষয়ে মুখ খুললেই অবসরের প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

কোহলির টেস্ট অবসরে তিক্ততার সুর, আগারকারকে নিয়ে প্রশ্ন তুললেন ওয়াসিম জাফর

সময় : ০১:২৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬