১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো

খেলাধুলা ডেস্ক

লিওনেল মেসির পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে ক্রিস্তিয়ান রোমেরোকে বেছে নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অধিনায়ক কে হবেন, তা নিয়ে এতদিন ছিল নানা আলোচনা। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে নতুন অধিনায়কের নাম নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনি। মেসির পর আলবিসেলেস্তেদের অধিনায়কের আর্মব্যান্ড উঠবে ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোর হাতে।

২০২২ কাতার বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছিলেন মেসি। ২০২৬ বিশ্বকাপেও তার হাতেই ছিল দলের অধিনায়কের আর্মব্যান্ড। তবে মেসির বিদায়ের পর নেতৃত্বের দায়িত্ব কার হাতে যাবে, সেটি নিয়ে আগে থেকেই আলোচনা চলছিল। সেই তালিকায় এগিয়ে ছিলেন রোমেরো।

বিশ্বকাপের পর ক্লাব ফুটবলে ব্যস্ততা শেষে শুরু হয়েছে নতুন চক্রের প্রথম ফিফা আন্তর্জাতিক উইন্ডো। এই সময়ে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর আগে দলের অনুশীলন পর্বে সংবাদ সম্মেলনে স্কালোনি নিশ্চিত করেন, মেসি বিদায় নিলে অধিনায়ক হবেন রোমেরো।

স্কালোনি বলেন, ‘অধিনায়ক হবে কুতি (ক্রিস্তিয়ান)। লিও (লিওনেল মেসি) ও ওতা’র (নিকোলাস ওতামেন্দি) পর সে আগে থেকেই তৃতীয় অধিনায়ক ছিল। এমিলিয়ানোও (মার্টিনেজ) আর্মব্যান্ড পরতে পারে। আসন্ন প্রথম দুটি ম্যাচ না খেললেও রদ্রিগো (ডি পল) এটি পরতে পারে। লাউতারোও (মার্টিনেজ) পরতে পারে। কুতিই উপযুক্ত ব্যক্তি।’

এর মধ্য দিয়ে রোমেরোর পরবর্তী অধিনায়কত্বের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো। যদিও দীর্ঘদিন ধরেই তিনি মেসির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় ছিলেন। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার রক্ষণভাগ থেকে সতীর্থদের সংগঠিত করার পাশাপাশি দলকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখেন বলে মনে করেন স্কালোনি।

তবে ২০২৭ সালেও স্কালোনি আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। ফলে ভবিষ্যতে অধিনায়কত্বের সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। আপাতত স্কালোনির পরিকল্পনায় মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক রোমেরোই।

এরই মধ্যে আর্জেন্টিনার হয়ে তিনটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন অ্যাতলেতিকো মাদ্রিদের এই সেন্ট্রাল ডিফেন্ডার। ২০২৫ সালে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে প্রথমবার আর্জেন্টিনার অধিনায়কের আর্মব্যান্ড পরেন তিনি।

একই বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচেও দলকে নেতৃত্ব দেন রোমেরো। এরপর ২০২৬ বিশ্বকাপের আগে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়েও অধিনায়কের দায়িত্বে ছিলেন তিনি।

মাঠে আগ্রাসী মানসিকতা, সতীর্থদের সংগঠিত করার ক্ষমতা এবং নেতৃত্ব দেওয়ার স্বভাবের কারণে মেসির উত্তরসূরি হিসেবে রোমেরোকে বেছে নেওয়া হয়েছে। মেসিহীন আর্জেন্টিনা দলের রক্ষণ সামলানোর পাশাপাশি সতীর্থদের মানসিক দৃঢ়তা ধরে রাখাও হবে নতুন অধিনায়কের অন্যতম বড় দায়িত্ব।

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো

সময় : ১১:২৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬