০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৬ জনের কারাদণ্ড

নিউজ ডেস্ক

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়।

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৬ জনের কারাদণ্ড

মোবাইল কোর্টের অভিযানে তিনজনের ৩ মাস ও তিনজনের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসেবী ও মাদক বিক্রির অভিযোগে এক নারীসহ ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার (লিমা) মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

যাদের কারাদণ্ড দেওয়া হয়েছে

দণ্ডপ্রাপ্তরা হলেন কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকার তাছলিমা বেগম, ইব্রাহিম ও রবিউল এবং মোক্তারপুর ইউনিয়নের দিগুয়া এলাকার মিঠুন, মানিক মিয়া ও আরিফুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতের আদেশ অনুযায়ী, বালীগাঁও এলাকার তিনজনকে তিন মাস করে এবং দিগুয়া এলাকার তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মাদকবিরোধী অভিযানে আটক

পুলিশ ও মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এবং মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এ দণ্ডাদেশ দেওয়া হয়।

প্রশাসনের বক্তব্য

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার (লিমা) বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের কঠোর অবস্থান বজায় থাকবে বলেও তিনি জানান।

সময় : ০৬:৫৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬