০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কর্নেল-এসপি-র‌্যাব কর্মকর্তা সেজে চাকরির নামে প্রতারণা, গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক

কর্নেল, পুলিশ কর্মকর্তা ও র‌্যাব কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ডিবি।

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নুরুল চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার ভোর ৩টা ৪০ মিনিটে রাজধানীর উত্তরার ভূঁইয়াবাড়ি বাঁশতলা সড়কের সানডে-সোসাইটি আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তি কখনো কর্নেল, কখনো পুলিশের এসপি বা ডিসি এবং কখনো র‌্যাবের পরিচালক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার পাশাপাশি কয়েকজনকে ভুয়া নিয়োগপত্রও দেওয়া হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি ওয়াকিটকি, ভুয়া পাসপোর্ট, সেনাবাহিনীর মেজর ও র‌্যাবের কর্নেল পরিচয়যুক্ত ভুয়া আইডি কার্ড, তিনটি মোবাইল ফোন, সেনাবাহিনীর বিভিন্ন পোশাক, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফরম ও বিভিন্ন নথি জব্দ করা হয়েছে।

ডিবি জানায়, বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য নুরুল চৌধুরী বিভিন্ন সময় ‘মেজর আল মামুন’, ‘কর্নেল নাজিম’ ও ‘মেজর তানভীর’ পরিচয় ব্যবহার করতেন। সেনাবাহিনীতে সৈনিক, রাঁধুনি, পিয়ন ও বাবুর্চি পদে চাকরি দেওয়ার কথা বলে বেকার যুবক, শ্রমিক, রিকশাচালক ও দিনমজুরদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

এ ছাড়া ভুয়া বিজ্ঞাপন, চুক্তিপত্র, পরিচয়পত্র, পোশাক ও মেডিকেল কার্ড ব্যবহার করে প্রতারণাকে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করতেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।

ডিবি জানিয়েছে, এই প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তার নুরুল চৌধুরীর বিরুদ্ধে ডিএমপির শাহআলী থানায় একটি প্রতারণার মামলাও রয়েছে।

কর্নেল-এসপি-র‌্যাব কর্মকর্তা সেজে চাকরির নামে প্রতারণা, গ্রেপ্তার ১

সময় : ০৭:০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬