০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে হাজতি আসামির পাউরুটির ভেতর গাঁজা-ইয়াবা উদ্ধার

নিউজ ডেস্ক

ঢাকার সিএমএম আদালতে হাজতি আসামির পাউরুটির ভেতর থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা প্রতিনিধি: ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে এক হাজতি আসামির হাতে থাকা একটি পাউরুটির ভেতর থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) আদালতের ১১ নম্বর কক্ষ থেকে শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময় আসামি মামুনের কাছ থেকে এসব মাদক জব্দ করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত হাজিরার জন্য আসামি মামুনকে সিএমএম আদালতে আনা হয়েছিল। শুনানি শেষে এসকর্ট পুলিশ তাকে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় আদালতের সিঁড়ির কাছে তার কয়েকজন স্বজন একটি পাউরুটি দেওয়ার অনুরোধ করেন। প্রথমে আপত্তি থাকলেও মানবিক বিবেচনায় দায়িত্বরত পুলিশ সদস্য পাউরুটিটি আসামির হাতে দিতে সম্মতি দেন।

পরে হাজতখানার মূল ফটকে প্রবেশের আগে নিয়মিত তল্লাশির সময় পুলিশ সদস্যদের সন্দেহ হলে পাউরুটিটি ভালোভাবে পরীক্ষা করা হয়। একপর্যায়ে পাউরুটির এক পাশে ছোট একটি ছিদ্র দেখতে পেয়ে সেটি খুলে দেখা হলে কাগজে মোড়ানো তিনটি গাঁজার পুরিয়া এবং তিনটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের কনস্টেবল শাহেদ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কোনো খাবার বা প্যাকেট ভেতরে নেওয়ার অনুমতি ছিল না। তবে আসামির স্বজনদের অনুরোধে মানবিক দিক বিবেচনা করে পাউরুটিটি দেওয়া হয়েছিল। হাজতখানার গেটে তল্লাশির সময় মাদক উদ্ধারের বিষয়টি জানা যায়।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, ঘটনাটি একটি গুরুতর নিরাপত্তাজনিত ত্রুটি হিসেবে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামি ও খাবার সরবরাহকারী ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, আদালতের হাজতখানা এবং জেলখানায় আসামি আনা-নেওয়ার পুরো নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিদিন সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে এ ধরনের ঘটনা প্রতিরোধে নজরদারি বাড়ানো হয়েছে।

আদালতে হাজতি আসামির পাউরুটির ভেতর গাঁজা-ইয়াবা উদ্ধার

সময় : ০৯:৪৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬