০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় বজ্রপাতে নিহত ৬ শিশু-কিশোরের জানাজা শেষে দাফন

নিউজ ডেস্ক

পাবনার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে নিহত ছয় শিশু ও কিশোরের জানাজা শেষে মহাদেবপুর গোরস্থানে দাফন করা হয়েছে।

পাবনা প্রতিনিধি: পাবনায় বজ্রপাতে নিহত ছয় শিশু ও কিশোরের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় মালঞ্চি ইউনিয়নের মহাদেবপুর গোরস্থান মাঠে নিহতদের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের দাফন করা হয়।

এর আগে শুক্রবার বিকেলে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে বজ্রপাতে তারা নিহত হন।

নিহতরা হলেন মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাহজাহান প্রামানিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বিভিন্ন এলাকা থেকে অনেকেই সোনাপাতি বিলে মাছ ধরতে গিয়েছিলেন। বিকেলের দিকে বৃষ্টির মধ্যে পড়ে আটজন বিলের একটি টং ঘরে আশ্রয় নেন।

এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও দুজন। বজ্রপাতের পর তারা বেশ কিছুক্ষণ টং ঘরেই পড়ে ছিলেন। সন্ধ্যার দিকে আশপাশের এলাকার লোকজন বিষয়টি জানতে পেরে নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করেন। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা জানিয়েছেন, নিহতদের জানাজা সম্পন্ন হয়েছে। নিহত প্রত্যেকের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

তিনি জানান, সরকারের ঘোষিত বজ্রপাতে নিহত ও আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা নীতিমালার আওতায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা এবং আহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে সহযোগিতা দেওয়া হবে।

পাবনায় বজ্রপাতে নিহত ৬ শিশু-কিশোরের জানাজা শেষে দাফন

সময় : ০২:৪৮:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬