১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত, আটক সহকর্মী

প্রবাস ডেস্ক

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানে সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত এবং একজন আহত হয়েছেন।

মালয়েশিয়া প্রতিনিধি:

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের পোর্ট ডিকসন জেলার তামান লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) বিকেল প্রায় ৪টা ১৫ মিনিটে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে সংঘর্ষের খবর পেয়ে লিঙ্গি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

নেগেরি সেম্বিলান পুলিশের প্রধান দাতুক আলজাফনি আহমাদ জানান, পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক বাংলাদেশিকে আটক করে।

পুলিশের প্রাথমিক তদন্তের পর লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট এলাকা থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, নিহত তিন বাংলাদেশির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া আহত আরেক বাংলাদেশিকে উদ্ধার করে রেমবাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত, আহত ও আটক ব্যক্তি সবাই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং একই বাসায় একসঙ্গে বসবাস করতেন।

পুলিশের ধারণা, সংঘর্ষের ঘটনা একাধিক স্থানে ঘটতে পারে। ঘটনার প্রকৃত কারণ ও পুরো ঘটনার ধারাবাহিকতা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

দাতুক আলজাফনি আহমাদ জানান, আটক বাংলাদেশির বিরুদ্ধে এর আগে কোনো অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি। তাকে রিমান্ডের আবেদন জানাতে মঙ্গলবার পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

তিনি আরও জানান, মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) মামলাটি তদন্ত করা হচ্ছে। তবে সংঘর্ষের প্রকৃত কারণ বা ঘটনার পেছনের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মালয়েশিয়ায় সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত, আটক সহকর্মী

সময় : ০৫:২৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬